ইউক্রেনের আরও একটি শহর অবরোধ করেছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২২, ০৮:২৯ এএম

ইউক্রেনের আরও একটি শহর অবরোধ করেছে রাশিয়া

রাশিয়ার অন্যতম লক্ষ্য হল সেভেরোদোনেৎস্ক দখলে নেওয়া। দেশটির অন্যতম বড় এই শহরটির উপকণ্ঠে তীব্র লড়াই চলছে। বিবিসি বলছে, রুশ সেনারা যদি সেভেরোদোনেৎস্ক থেকে বাখমুটের রাস্তাটি দখল করতে পারে তবে পুরো শহরটিকে ঘিরে ফেলতে সক্ষম হবে তারা।

সেভেরোদোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান শেরহি হাইদি বলেন, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাস্তায় লড়াই চলছে। তবে এখনো শহরে মানবিক সাহায্য পৌঁছানো যাচ্ছে।

শেরহি বিবিসিকে বলেছেন, সেভেরোদোনেৎস্কের পরিস্থিতি খুব খারাপ। ২৪ ঘণ্টা সেখানে গোলাবর্ষণ করা হচ্ছে। এ ছাড়া রুশ সেনারা মর্টারের গোলাসহ নানা যুদ্ধাস্ত্র নিয়ে হামলার পাশাপাশি বিমান হামলা করছে। গত মঙ্গলবার রুশ বাহিনীর বোমাবর্ষণে ছয়জন নিহত হয়েছেন।

হাইদি বলেন, ‘তারা শহরটির দখল নিতে পারবে না দেখেই পুরো ধ্বংস করে দিচ্ছে যাতে আমাদের সেনারা শহর ছেড়ে চলে যায়।’

Link copied!