ইরাকে তুর্কি বিমান হামলায় ৮ পর্যটক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২২, ০৯:২৬ এএম

ইরাকে তুর্কি বিমান হামলায় ৮ পর্যটক  নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় একটি  অবকাশ যাপন এলাকায় তুর্কি বিমান হামলায়  শিশুসহ আট পর্যটক নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। 

স্থানীয় সময় বুধবার এ হত্যাকাণ্ড ঘটলে তুর্কি বিমান হামলার প্রতিবাদে বাগদাদে তুর্কি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন ইরাকিরা।

তুর্কি বিমান হামলার জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি এক বিবৃতিতে বলেন, আরেকবার ইরাকের নাগরিকদের জীবন, নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তুরস্কের সামরিক বাহিনী। এই নৃশংস হামলা বলে দিচ্ছে যে ইরাকের ভূখণ্ডে সামরিক অনুপ্রবেশ ও সাধারণ নাগরিকদের জীবনের জন্য ঝুঁকি তৈরি না করতে ইরাকের অব্যাহত অনুরোধকে গুরুত্ব দিচ্ছে না তুরস্ক।

মধ্যপ্রাচ্যভিত্তিক আল-আরাবিয়াহের  প্রতিবেদনে বলা হয়, আধা-স্বায়ত্তশাসিত কুর্দিশ অঞ্চলের জাখাও জেলার বারাক রিসোর্ট এলাকায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তুরস্ক। জেলার মেয়র মুশির মোহাম্মদ এমন তথ্য দিয়েছেন।

প্রসঙ্গত, তুরস্কের বিমান বাহিনী ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি এলাকায় নিয়মিতই বিমান হামলা চালিয়ে আসছে তুরস্ক। নিষিদ্ধ কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে কখনো কখনো কমান্ডোও পাঠায় আঙ্কারা সরকার।

Link copied!