ইরানের ‘বৈপ্লবিক পুনর্গঠনের’ আহ্বান খামেনির

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২২, ১২:৩৬ পিএম

ইরানের ‘বৈপ্লবিক পুনর্গঠনের’ আহ্বান খামেনির

দেশজুড়ে চলা ব্যাপক বিক্ষোভে কর্তৃপক্ষ যখন অব্যাহত চাপে আছে তখন ইরানের সাংস্কৃতিক কাঠামো ‘ঢেলে সাজাতে’ আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

জাতীয় সাংস্কৃতিক কাউন্সিলের বৈঠক চলাকালে খামেনি বলেন, ‘দেশের সাংস্কৃতিক কাঠামোর আমূল পরিবর্তন করা দরকার, দেশের বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক দুর্বলতাগুলো সর্বোচ্চ কাউন্সিলের নিরীক্ষণ করা উচিত।’ 

‘ইসলামী বিধান অনুযায়ী’ হিজাব না পরার কারণে গ্রেপ্তারের পর ১৬ সেপ্টেম্বর মাশা আমিনি নামের এক তরুণী পুলিশ হেফাজতে মারা যান, তারপর থেকে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ, সহিংসতায় উত্তাল হয়ে আছে ইরান।    

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রটি যেসব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবারের গণঅসন্তোষ তার অন্যতম। 

Link copied!