সংগৃহীত ছবি
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অঅরও ১০ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা্ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রামাল্লার কাছে একটি গ্রামে স্থানীয়দের সাথে ইসরায়েলি সেনাদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষের কারণ সম্পর্কে তেল আবিবের দাবি, ফিলিস্তিনের বেশ কিছু লোক তাদের দিকে পাথর ও বিস্ফোরক ছুড়ে মারলে তারা অ্যাকশানে যায়। ফিলিস্তিনিদের ভাষ্য, ইসরায়েলি সেনারা তাদের গুলি ও গ্রেনেড ছোড়ে। গুলিতে মুহাম্মদ ফুয়াদ আত্তা আল বায়েদ নামের ১৭ বছরের এক কিশোর। তিনি জালাজোন শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।
নাবলুসে ভিন্ন ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে হয় ১৮ বছর বয়সী ফাওজি মাখালফেহর নামে আরেকজনের মৃত্যু হয়। ইসরায়েলের দাবি, একটি গাড়ি থেকে হামলার চেষ্টা চালানোয় গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় আহত হয় আরও একজন।
প্রসঙ্গত, চলকি বছর পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি সেনাদের গুলিতে দেড় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।