জুলাই ১৫, ২০২২, ০৫:০০ পিএম
ভূ-মধ্য সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের প্রধান বন্দর হাইফার পরিচালনার দায়িত্ব বেসরকারী খাতে দিতে যাচ্ছে তেল আবিব। ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের বাণিজ্যিক প্রতিষ্ঠান গাগত ১১৮ কোটি ডলারে ২০৫৪ সাল পর্যন্ত বন্দরটি পরিচালনা করবে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২ বছরের দরপত্র প্রক্রিয়ার শেষে কম মূল্যে আমদানি ও স্বল্প সময়ে পণ্য খালাসের শর্তে বন্দরটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, হাইফা বন্দরের বেসরকারিকরণ বন্দরগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াবে এবং জীবনযাত্রার খরচ কমাবে।
বন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাইফা বন্দরের অংশীদারিত্বের ৭০ শতাংশ আদানি গ্রুপ ও ৩০ শতাংশ গাদত পেয়েছে।