কনসার্টে পদদলিত হয়ে গুয়েতেমালায় ৯ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৮:৪০ এএম

কনসার্টে পদদলিত হয়ে গুয়েতেমালায় ৯ জনের মৃত্যু

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় একটি কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির গণমাধ্যমগুলো জানায়, কনসার্ট শেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করে। সেসময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পড়ে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, চিকিৎসাকর্মীরা আহতদের সাহায্য করছেন। অ্যাম্বুলেন্সও দেখা যায় সেসময়।

গত তিন বছরের মধ্যে এবার বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে গুয়েতামালা। করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল দেশটিতে।

২০১ বছর আগে অর্থাৎ ১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মধ্য আমেরকিার দেশ গুয়েতেমালা।

Link copied!