ক্ষমতায় যেই আসুক মস্কো-আঙ্কারা সম্পর্ক অটুট থাকবে: ক্রেমলিন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৩, ০৯:২১ পিএম

ক্ষমতায় যেই আসুক মস্কো-আঙ্কারা সম্পর্ক অটুট থাকবে: ক্রেমলিন

 

তুরস্কে গত ১৪ মে নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আসছে দ্বিতীয় দফার  ভোটে ভাগ্য নির্ধারণ হবে কে হতে চলেছেন তুরস্তের প্রেসিডেন্ট। আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে ওই নির্বাচন।

এ নির্বাচনকে ঘিরে চলছে নানা হিসেবে-নিকেষ। আন্তর্জাতিক বিশ্লেষকরা এ নির্বাচনের দিকে চেয়ে আছেন। তারা মনে করছেন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বি কামাল কিলিচদারোগ্লুর মধ্যে একজনের গলায়ই র্উঠবে বিজয়ের মালা।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বও চাইছে তুরস্কে ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় আসুক। সৌদি আরবের সাথে দীর্ঘদিন ধরে চলা ইরান, সিরিয়া, কাতারসহ বেশ কয়েকটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ায় এরদোগানের ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এতে মধ্যপ্রাচ্যে তাদের একচেটিয়া প্রভাবে ভাগ বসিয়েছে তুরস্ক। তাই তারা এরদোগানবিরোধী শিবিরকেই পছন্দ করছেন।

তবে রাশিয়া এর ব্যতিক্রম। ক্রেমলিন এরই মধ্যে জানিয়েছে, ক্ষমতায় যেই আসুক তুরস্কের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে রাশিয়ার। সেইসঙ্গে তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করা কথা জানিয়েছে ক্রেমলিন। 

 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা আগ্রহের সঙ্গে তুরস্কের খোঁজখবর রাখছি। দেশটির সঙ্গে আমরা সব সম্পর্ক বজায় রাখবো।

পেসকভ জানান, দুদেশের স্বার্থের কথা বিবেচনা করেই সহযোগিতামূলক কাজে এগিয়ে যাবে তুরস্ক ও রাশিয়া। 

প্রসঙ্গত,তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪৯ দশমিক ৫০ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আর দ্বিতীয় অবস্থানে আছেন কামাল কিরিচদারোগ্লু।

 

Link copied!