জানুয়ারি ২, ২০২৩, ০৯:৩১ পিএম
রাশিয়ার দখল করে নেওয়া দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই হামলায় আরও ৩০০ সেনা আহত হয়েছেন বলেও দাবি কিয়েভের। তবে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি।
হামলার দৃশ্য দেখতে এখানে ক্লিক করুন
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রবিবার রাতে মাকিভকা নগরীতে একটি ভবনকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেইনীয় বাহিনী। সেখানে রাশিয়ার সেনারা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেইনের সেনাবাহিনীর হিসাবমতে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে।
ক্ষয়ক্ষতি দেখতে এখানে ক্লিক করুন
অধিকৃত দোনেৎস্ক অঞ্চলটির রাশিয়াপন্থি কর্তৃপক্ষ হতাহতের ঘটনা স্বীকার করলেও নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়নি।
ড্যানিল বেজসোনোভ নামে দোনেৎস্কের এক ঊর্ধ্বতন রুশপন্থি কর্মকর্তা বিবিসি’কে বলেছেন, ‘নতুন বছরের মধ্যরাতের দু’মিনিট পর মাকিভকা নগরীতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।’
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে উল্লেখ করে ওই রুশপন্থী কর্মকর্তা আরও বলেন, ‘ ইউক্রেনিয় বাহিনীর ছোড়া আমেরিকান হিমার্স ক্ষেপণাস্ত্র একটি প্রশিক্ষণ স্কুলে গিয়ে আঘাত হানলে অনেকে হতাহত হয়েছে।তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।