ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ ইউক্রেইনীয় বন্দি নিহত: রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২২, ০৪:৫৩ পিএম

ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ ইউক্রেইনীয় বন্দি নিহত: রাশিয়া

ইউক্রেইনীয় বাহিনীর ছোড়া মার্কিন এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪০ ইউক্রেইনীয় বন্দি নিহত হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।

শুক্রবার রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ইউক্রেনের ওলেনিভকা অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ৭৫ বন্দি আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পর দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীগুলোর বিরুদ্ধে ইউক্রেইন সবচেয়ে বড় পাল্টা আক্রমণ শুরু করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেইন জানিয়েছে, দক্ষিণে খেরসন শহর এবং নিকটবর্তী আরেকটি শহরের আশপাশে রাশিয়ার পাঁচটি অবস্থানে তাদের বিমানগুলো আক্রমণ চালিয়েছে।

 

 

Link copied!