গোতাবায়াকে পালাতে সহায়তা করার খবর ভিত্তিহীন: ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৩:৩৭ পিএম

গোতাবায়াকে পালাতে সহায়তা করার খবর ভিত্তিহীন: ভারত

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে সপরিবারে পালিয়ে মালদ্বীপে আশ্রায় নিয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। তবে গোতাবায়া রাজাপক্ষেকে মালদ্বীপে পালিয়ে যেতে ভারত সহায়তা করেছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে দেশটি।

আরও পড়তে পারেন: গোতাবায়াকে মালদ্বীপ থেকে বহিষ্কারের দাবিতে মালে বিক্ষোভ শুরু

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, শ্রীলংকায় ভারতীয় দূতাবাসের টুইটার টুইটার পেজে বলা হয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে পৌঁছেছেন। গোতাবায়াকে মালদ্বীপে পালিয়ে যেতে সহায়তা করেছে বলে যে খবর বেরিয়েছে, তা ‘প্রকৃতভাবে ভিত্তিহীন ও অনুমানমূলক’ বলেছে ভারত।

আরও পড়তে পারেন-রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট: স্পিকার

প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার ৩টার দিকে সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। তবে ৭৩ বছর বয়সী গোতাবায়া মালদ্বীপ থেকে কোথায় যেতে চান তা এখনো জানা যায়নি।

আরও পড়তে পারেন:শ্রীলঙ্কার ভার নিজের কাধে নিয়ে জরুরি অবস্থা জারি করলেন রনিল বিক্রমাসিংহে

সংবিধান অনুযায়ি শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সুরক্ষাবলয়ে গোতাবায়া রাজাপক্ষে সব ধরনের আইনী প্রক্রিয়া থেকে সুরক্ষিত। অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে গ্রেপ্তারে সাংবিধানিক বিধান নেই। আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতা হস্তান্তরের আগেই নিরাপদে তিনি মালদ্বীপে পাড়ি দেন।

প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়তে চাচ্ছিলেন। তার শঙ্কা ছিল পদত্যাগের পর নতুন প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে। এর আগে সোমবারও তিনি আকাশ ও সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করেছেন। কিন্তু তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

Link copied!