চীনে কারখানায় আগুন, ৩৬ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২২, ০৯:৫৯ এএম

চীনে কারখানায় আগুন, ৩৬ জনের মৃত্যু

চীনের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ হেনান প্রদেশের অ্যানিয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত ফ্যাক্টরিতে আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।

চীনে কারখানায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়।

Link copied!