চীনের হুনান প্রদেশের একটি বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযানের চার দিন পর এই প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এখনো ভবনটিতে অনেকই নিখোঁজ রয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হুনান প্রদেশের চাংসা শহরের ওই বাণিজ্যিক ভবনটিতে অ্যাপার্টমেন্ট, একটি হোটেল ও একটি সিনেমা হল আছে। গত শুক্রবার ভবনটি ধসে পড়লে, শত শত জরুরী কর্মী উদ্ধার অভিযানে অংশ নেয়।
মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।