তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ১১:৪৪ এএম

তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে

তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একাত্ম থাকার বিষয়টি এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুতর বলে মন্তব্য করেছেন দেশটিতে সফরকারী মাকিনযুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

স্থানীয় সময় বুধবার দুপুরে  তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষতকালে মার্কিন স্পিকার এ কথা বলেন।

রয়টার্স ও বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে 'বিশ্বের অন্যতম মুক্ত সমাজ' আখ্যায়িত  করে ন্যান্সি পেলোসি বলেন, “ তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একাত্ম থাকার বিষয়টি এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুতর।” তাইওয়ানের সাথে  বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি জানান।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা জায়, বুধবার সকালে পেলোসি তাইওয়ান সফরের অংশ হিসেবে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ে যান। এসময় দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ন্যান্সি পেলোসিকে উষ্ণ অভিনন্দন জানান।

তাইওয়ানের প্রেসিডেন্টের অফিসে সাই ও অন্যান্য আইনপ্রণেতাদের উদ্দেশ্যে মার্কিন স্পিকার পেলোসি নিশ্চয়তা দিয়ে বলেন, “আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে একটি বিষয়কে সন্দেহাতীতভাবে পরিষ্কার করতে, যা হল, আমরা তাইওয়ানকে পরিত্যক্ত করবো না।”

এর আগে, তিনি তাইওয়ানের পার্লামেন্টে ভাষণ দেন। পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন,“ যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান তিনি আরও বাড়াতে চান। পার্লামেন্টে  যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।

বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ার সফরের স্মৃতির কথা উল্লেখ করে পেলোসি ভাষণে বলেন, “আমরা সেখানে মানবাধিকার বিষয়ে বিবৃতি দিতে গিয়েছিলাম। আমাদের সফরের বিষয় ছিলো নিরাপত্তা ইস্যুতে। বহু বছর ধরে নিরাপত্তা, অর্থনীতি আর গভর্ন্যান্সই গুরুত্বপূর্ণ বিষয়।”

 

ন্যান্সি পেলোসি তাইপে'র নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে। তাছাড়া, গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি তাইপে'র হিউম্যান রাইটস পার্কে তিন জন সুপরিচিত গণতন্ত্রপন্থী অধিকার নেতার সঙ্গে সাক্ষাত করবেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে জানা গেছে।

এছাড়া তাইওয়ানের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিউ'র সাথে দেখা করবেন তিনি।

Link copied!