ওয়াশিংটন ডিসির লাফায়েত্তে পার্কে তীব্র ঝড়ে গুরুতর আহত হয়েছেন ৪ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস এক বিবৃতিতে জানায়, আহত চারজনের অবস্থা গুরুতর। আমরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পার্কের একটি অংশ বন্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা রয়েছেন।