দনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে: জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২২, ০২:৪৫ পিএম

দনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনবরত বোমাবর্ষণে দনবাস অঞ্চলকে নরক বানিয়ে ফেলেছে রাশিয়া। এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘দখলদাররা দনবাসে আরও বেশি চাপ প্রয়োগের চেষ্টা করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরটি পুরোপুরি দখল করতে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন। উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। 

Link copied!