শাহবাজের মন্ত্রীসভার প্রথম বৈঠক, দূর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার আহবান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০৭:৩০ পিএম

শাহবাজের মন্ত্রীসভার প্রথম বৈঠক, দূর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার আহবান

দূর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার লক্ষ্য নিয়ে কাজ করতে নতুন মন্ত্রীসভায় সদস্যদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজের নতুন মন্ত্রীসভার প্রথম মন্ত্রীসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

আট দিন ধরে নানা জল্পনা-কল্পনার পর পর মঙ্গলবার (১৯ এপ্রিল) মন্ত্রীসভার সদস্যদের নাম জানায় দেশটির মন্ত্রীপরিষদ বিভাগ। ২৬ জন পূর্ণ মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী রয়েছেন শাহবাজের মন্ত্রীসভায়। এর বাইরে আরও ৩ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রীসভা বৈঠকে শাহবাজ শরীফ মন্ত্রীপরিষদ সদস্যদের উদ্দেশে বলেন, সামনের দিনগুলোতে কঠিন সময় পার করতে হবে। দারিদ্র, মুল্যস্থিতি এবং বেকারত্বের মতো সমস্যাগুলোই ইমরানের সরকারের পতনের কারণ। তাই বর্তমান মন্ত্রীদের এ বিষয়গুলো নিয়ে শুরু থেকেই কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের  বাইরে গিয়ে কাজ করতে মন্ত্রীদের প্রতি আহবান জানান শাহবাজ। বিদ্যুৎ সংকট, গ্যাস এবং তেলের সংকটসহ পাকিস্তানেরর্ বিদ্যমান বেশ কিছু সমস্যা নিয়ে মন্ত্রীদের বৈঠকেই সতর্ক করা হয়। শাহবাজ বলেন, বিদ্যুৎ সংকটের কারণে বেশ কিছু ফ্যাক্টরি এরইমধ্যে বন্ধ হয়ে গেছে। সমাধান দ্রুত সমাধানের পথ খুঁজতে বলেন তিনি।

বৈঠকে পাকিস্তানের বিপুল পরিমাণ বৈদেশিক ঋণের বিষয়টিও আলোচনায় আসে। শাহবাজ বলেন, ইমরান সরকারের প্রধান থাকার সময় গত সাড়ে ৩ বছরে প্রায় ২০ বিলিয়ন রুপী ঋণ নিয়েছে, যা পাকিস্তানকে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে।

তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৮ সময়ে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এর সময়ে পাকিস্তানের বাজেট খাড়তি ছিলো ১.৬ ট্রিলিয়ন রুপী যা ইমরানের সময়ে হয়েছে ৫ দশমিক ৫ ট্রিলিয়ন রুপী। বাজের খাড়তি কমানোর দিকে দৃষ্টি দিতে আহবান জানিয়ে শাহবাজ বলেন, বর্তমানে পাকিস্তানের যে অবস্থা তাতে রাজনীতিবিদদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর দিকে নজর দিতে হবে। এছাড়া বেলুচিস্তানের বেলুচ নাগরিকদের উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিতে আহবান জানানো হয় মন্ত্রীসভার প্রথম এ বৈঠকে।

গত ৯ এপ্রিল অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানের জাতীয় পরিষদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এর নেতা শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। জাতীয় নির্বাচন আয়োজনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন।  

Link copied!