দেশে দেশে নতুন বছর ২০২৩ বরণ উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৩, ০৩:১২ এএম

দেশে দেশে নতুন বছর ২০২৩ বরণ উৎসব

বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২০২২ সালকে বিদায় ও নতুন বছর ২০২৩ বরণ উৎসব শুরু হয়েছে। গতবারের মতো বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৩কে বরণ করে নেয় নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানান তারা।

এছাড়াও, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। সিডনি হারবারের ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে ২০২৩ সালকে বরণ করে নেয় অস্ট্রেলিয়াবাসী। বর্ষবরণকে কেন্দ্র করে ফ্রান্সসহ ইউরোপজুড়ে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

অস্ট্রেলিয়া: ঐতিহ্যবাহী সিডনি হারবারের মনোমুগ্ধকর ওই আতশবাজি উপভোগ করতে আগে থেকেই জড়ো হন হাজারো মানুষ। মেতে উঠেন বর্ষবরণের উৎসবে। ঘড়ির কাটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আতশজাবি আর বর্ণিল আলোকসজ্জার মধ্যদিয়ে খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া।  

কোরিয়া: বর্ষবরণের উৎসবে মেতেছে দক্ষিণ ও উত্তর কোরিয়ার নাগরিকরাও। রাজধানী পিয়ংইয়ংয়ে নতুন বছরকে বরণ করে নিতে জড়ো হন উত্তর কোরিয়ার বাসিন্দারা। এসময় রঙিন আলোকসজ্জায় নেচে ২০১৯ সালকে বরণ করে নেন তারা। এছাড়া, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও খ্রিষ্টীয় নববর্ষকে কেন্দ্র করে জমকালো আয়োজন করা হয়।

জাপান: খ্রিষ্টীয় নববর্ষের উৎসবে মেতে উঠে জাপানের বাসিন্দারা। টোকিও স্কয়ারে আতশবাজির রঙিন ছটায় নেচে-গেয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা।

হংকং: চোখ ধাধানো আতশবাজি ও বর্ণিল আলোকসজ্জার মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নেয় হংকংবাসী। প্রতি বছরের মতো মনোমুগ্ধকর এ আয়োজন দেখতে জড়ো হন হাজারো মানুষ।

চীন: অন্যান্য বছরের তুলনায় এবার বেশ ঘটা করে নববর্ষের আয়োজন করেছে চীন। বর্ষবরণ উপলক্ষে রাজধানী বেইজিংয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস স্টেডিয়ামে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি ভিন্নধর্মী উৎসবের আয়োজন করা হয়।

নিউজিল্যান্ড: এর আগে, আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম শহর হিসেবে নতুন বছরকে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।

ঘড়িতে স্থানীয় সময় রাত ১২টা বাজতেই প্রায় এক হাজার ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ডবাসী।

এছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো ও চোক ধাধানো আলোকসজ্জা থেকে শুরু করে আতশবাজির আয়োজন করা হয়। ২০২২ সালকে বিদায় জানিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় একে একে ২০২৩ সাল বরণ করে নেবে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশগুলো।

Link copied!