নূপুর শর্মাকে আবার তলব, চেয়েছেন সময়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২২, ১২:০১ পিএম

নূপুর শর্মাকে আবার তলব, চেয়েছেন সময়

মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে আবার তলব করে নোটিশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। এর আগে পূর্ব কলকাতার নারকেলডাঙা থানা ও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ নোটিশ পাঠিয়ে তলব করেছিল।

এর আগে নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় করা মামলায় নূপুর শর্মাকে ডেকে পাঠানো হলেও তিনি আসেননি। পুলিশের কাছে সময় চেয়ে ই–মেইল পাঠান। একটি মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি হয়।

এরপর আবার নারকেলডাঙা থানার পুলিশ দ্বিতীয়বারের জন্য নূপুর শর্মাকে তলব করে নোটিশ দেয়। তদন্ত কর্মকর্তার সঙ্গে তাঁকে দেখা করতে বলা হয়। এবারও তিনি সময় চেয়েছেন। এর ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নূপুর শর্মার বিরুদ্ধে এ দুই থানাসহ কলকাতার কয়েকটি থানায় অন্তত ১০টি মামলা হয়েছে। এসব মামলায় সম্প্রীতি ভাঙার চেষ্টা, হিংসা ছড়ানোর অভিযোগসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে।

Link copied!