পাকিস্তানে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে মঙ্গলবার এ দুর্ঘটনায় ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বার কাছে অবস্থিত লালকো উপত্যকায় একটি বাস গভীর খাদে পড়ে ১১ পর্যটক নিহত হন।
উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত ১১ জন সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। তারা তাদের ভ্রমণ শেষ করে বাড়ি ফিরছিলেন।
আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।