ফিলিস্তিনে কাকও ইসরায়েলবিরোধী! নামিয়ে ফেলল দেশটির পতাকা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৩, ০৯:০১ এএম

ফিলিস্তিনে কাকও ইসরায়েলবিরোধী! নামিয়ে ফেলল দেশটির পতাকা

ফিলিস্তিনের অধিকৃত এলাকায় একটি ভবনে উড়তে থাকা একটি ইসরায়েলি পতাকাকে ঠুকরে ঠুকরে নিচে নামিয়ে ফেলেছে কাক। নিচে নামার পরই বিড়াল সেই পতাকাকে পদলেহন করে। এই এ অদ্ভুত ঘটনায় বিস্মিত হয়েছে প্রত্যক্ষদর্শীরা। পশ্মিম তীরের এক বাসিন্দা ঘটনাটির ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার একটি ভবনে পতপত করে উড়ছিল ইসরাইলের পতাকা। হঠাৎ একটি কাক উড়ে এসে ওই পতাকাদণ্ডের ঠিক মাথায় বসে পড়ে। পরে  শক্ত ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খুলতে থাকে পতাকার বাঁধন। এক পর্যায়ে সফল হলে পতাকাটি নিচে পড়ে যায়। কাজ শেষের পতাকাদণ্ডের মাথায়  সগৌরবে কিছুসময় বসেও ছিল ওই কাকটি।

https://www.youtube.com/watch?v=ZiIIK7TyQl0

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল  হওয়ায় বিস্মিত নেট দুনিয়া। ঘটনায় বিস্মিত হয়েছে প্রত্যক্ষদর্শীরা। ফিলিস্তিনিদের অনেককেই এই ঘটনায় বেশ  উচ্ছ্বসিতও হয়ে বিভিন্ন মন্তব্যও করতে থাকেন।

নেটিজেনদের অনেকেই বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে দেখছেন। আবার অনেকেই মনে করছেন এ ঘটনার মাধ্যমে কাকটি সম্ভবত সবাইকে ‘শিক্ষা’ দিয়েছে ‘ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে’ ।

ফিলিস্তিনি চিকিৎসক ও লেখক তারিক সাদিদ টুইট করা ভিডিওর মন্তব্য সেকশনে লিখেছেন, ‘ফিলিস্তিনের পশুপাখিরাও ইহুদি সেনাদের ধ্বংসযজ্ঞের বিরোধী।’ অন্য আরেকজনের মন্তব্য-ইহুদিবিরোধী বুদ্ধিমান এক ফিলিস্তিনি কাক’ । মন্তব্যকারীদের বেশিরভাগই কাকটিকে ইসরাইলি দখলদারত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Link copied!