বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, পদত্যাগ করতে পারেন ' প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ০৭:৪৩ পিএম

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, পদত্যাগ করতে পারেন ' প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে

চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ শনিবার রাজাপক্ষের বাসভবনের ভেতর পর্যন্ত গিয়ে গড়ায়। জনবিক্ষোভের ভয়ে প্রাসাদ ছেড়ে পালান রাজাপাকসে। 

এরপরই জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে ৷ বৈঠকে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সবগুলো রাজনৈতিক দল নিয়ে  ঐক্যমত্যের ভিত্তিতে সর্বদলীয় সরকার গঠনের সিদ্ধান্ত হয়। 

আর এ আলোচনায় রাজনৈতিক দলগুলো জানায়, তারা চায় প্রেসিডেন্টের সঙ্গে তিনিও যেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷ ওই বৈঠকে বিক্রমাসিংহে জানান, সর্বদলীয় সরকার গঠন করার দ্বার উন্মোচন করতে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত আছেন। 

বড় বিক্ষোভের আশঙ্কার পর প্রধানমন্তী বিক্রমাসিংহেও নিরাপদ স্থানে সরে যান। 

প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ার পর বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়েছেন৷ প্রেসিডেন্ট ভবনের ভেতর অবস্থিত সুইমিং পুলে গোসল করতেও দেখা যায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ৷ 

Link copied!