ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২২, ০৮:৪৬ এএম

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

রাজস্থানের বারমার জেলায় ভারতীয় এয়ার ফোর্সের মিগ মিগ ২১ ফাইটার বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আচমকাই মাঝ আকাশে ভেঙে পড়েছে। যুদ্ধ বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে।

কিন্তু কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ইতোমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

Link copied!