ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২২, ০৯:৪০ এএম

ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু দেখলো ভারত। মারা যাওয়া ব্যক্তি কেরালার বাসিন্দা। তবে তিনি আক্রান্ত হয়েছিলেন দেশের বাইরে থেকে। শনিবার দেশটিতে মাঙ্কিপক্সে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ত্রিশূরের ২২ বছরের যুবক গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার মৃত্যু হয় তার। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে এরই মধ্যে যুবকের নমুনা কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

বিদেশেও ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিলো। তার শরীরের নমুনা পরীক্ষা হয়েছিলো। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে, তবে, ততদিনে তিনি কেরালায় চলে এসেছিলেন।

এ মৃত্যুতে স্বাস্থ্য মন্ত্রীর বলেন, শরীরে এনসেফ্যালাইটিস এবং ক্লান্তির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা বেশ কম। সেই জন্য মৃত্যু কীভাবে হলো, তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

Link copied!