মিয়ানমারে গণতন্ত্রের জন্য আন্দোলনকারী ৪ জনের ফাঁসি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ১০:০৬ এএম

মিয়ানমারে গণতন্ত্রের জন্য আন্দোলনকারী ৪ জনের ফাঁসি

গণতন্ত্রের জন্য আন্দোলনকারী ৪ জনের ফাঁসি কার্যকর করেছে মিয়ানমারের জান্তা সরকার। গত কয়েক দশকের মধ্যে এটাই মিয়ানমারে এ ধরনের সবচেয়ে বড় শাস্তির ঘটনা। সাবেক আইনপ্রণেতা ফুও জেয়া থা, লেখক ও আন্দোলনকারী কো জিম্মি, হ্যালা মিও অং এবং অং থুরা জাওরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছিলো।

গত জুনে এ মামলার রায় দেওয়া হয়, যা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি পার্টির নোবেলজয়ী নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখল করে।  

Link copied!