আগস্ট ৯, ২০২২, ১০:০৪ এএম
যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ মুসলিম যুবককে গুলি করে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পিতা-পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জাতিগত বিদ্বেষের জন্য একই আদালত তাদের প্রতিবেশী আরেক শ্বেতাঙ্গকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়,জর্জিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় শহর ব্রাংস্কউইকের একটি আদালত স্থানীয় সময় সোমবার এ রায় এ রায় ঘোষণা করেছেন।
যাবজ্জীবন পাওয়া দুজন হলেন, সাবেক মার্কিন কোস্টগার্ড সদস্য ও মেকানিক ট্রাভিস ম্যাকমিশেল (৩৫), তার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা জর্জ ম্যাকমিশেল (৬৬)। অন্যদিকে, বর্ণবাদের বিরুদ্ধে ৩৫ বছরের কারাদণ্ড পাওয়া অন্যজন হলেন ইউলিয়াম রডি ব্রায়ানকে (৫২)।
২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জর্জিয়ার ব্রুনসউইক শহরে সকালে হাঁটতে বের হওয়ার সময় ২৫ বছর বয়সি আহমদ আরবেরিকে চোর ভেবে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তাকে গুলি করা হলে গুরুতর আহত অবস্থায় আরবেরিকে হাসপাতালে নেওয়া হয়। ওইসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের রিপোটে বলা হয়, আরবেরিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোঁড়া হলে দুটি গুলি তার বুকে ও একটি হাতে লাগে।
শ্বেতাঙ্গদের হাতে নিরস্ত্র আরবেরির মৃত্যুর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল।
পরে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের। অন্যদিকে, হত্যা ও অবৈধভাবে আটক করার জন্য ব্রায়ানের বিরুদ্ধে অভিযোগ ছিল।