যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার এক মাসের মাথায় গুরুত্বপূর্ণ বাণিজ্যমন্ত্রীর পদ থেকে কনর বার্নসকে বরখাস্ত করলেন লিজ ট্রাস। পাশাপাশি ক্ষমতাসীন দলের হুইপের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, গুরুতর অপরাধের অভিযোগে বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে বরখাস্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, গুরুতর অপরাধের অভিযোগের পর কনর বার্নসকে তাৎক্ষণিক সরকারের দায়িত্ব ছাড়তে বলেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
বিবিসি ও দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বা হয়, ১০ নং ডাউনিং স্ট্রিটের ওই মুখপাত্র আরও বলেন, এই অভিযোগের পর প্রধানমন্ত্রী সরাসরি পদক্ষেপ বাণিজ্যমন্ত্রীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি মন্ত্রিপরিষদের সব সদস্যকে জনগণের চাহিদা অনুযায়ি উচ্চতর আচরণ বজায় রাখতে আহবান জানিয়েছেন।
বার্নসকে তার দল কনজারভেটিভ পার্টির হুইপের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে কোনো এক জায়গায় ‘অশোভন আচরণ’ করেন তিনি। এখন তার বিরুদ্ধে তদন্ত করা হবে।
প্রসঙ্গত, কনর বার্নস ২০১০ সাল থেকে বোর্নারমাউথের এমপির পদে আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের অত্যন্ত কাছের লোক কনর বার্ণস বরিসের নানান স্ক্যান্ডাল ঢাকতে এবং সেগুলো থেকে তাকে রক্ষা করতে প্রত্যক্ষভাবে কাজ করেছেন বলে জানা যায়।