যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত বেড়ে ৫০

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ১১:২২ পিএম

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত বেড়ে ৫০

যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বইছে শীতকালীন ঝড়। দেশটিতে নজিরবিহীন তুষারপাতের পাশাপাশি তাপমাত্রাও কমেছে ব্যাপকভাবে। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বড়দিন উদযাপনে প্রচুর পর্যটক যুক্তরাষ্ট্রে ভিড় জমিয়েছিলেন। তুষারঝড়ের কারণে তারা সেখানেই আটকে পড়েছেন তারা। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গিয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। তাছাড়া বেশ কিছু এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে।

বাফেলো শহরের পুলিশ জানিয়েছে, শহরটিতে যে দশজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতর ও তুষারাবৃত রাস্তা থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

Link copied!