যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ১০:২২ এএম

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিংমলে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় রবিবার ( ১৭ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ইন্ডিয়ানা রাজ্যের গ্রিনউড শহরের মেয়র মার মায়ার্স একটি বিবৃতিতে বলেন, গ্রিনউড পার্ক মলে সন্ধ্যার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটে।   

হামলার পর বন্দুকধারীও একজন সশস্ত্র ব্যক্তির গুলিতে নিহত হয়েছে। গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে।  যাতে হামলার প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা হরহামেশাই ঘটে থাকে। গত ৪ জুলাই শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হন। এর আগে টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন।  

সম্প্রতি বন্দুক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন আবারও আলোচনায় উঠে এসেছে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি বেআইনি অস্ত্র নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল পাসের জন্য চলতি সপ্তাহে ভোট দেবে।  

Link copied!