যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২২, ০৮:১৭ এএম

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৮ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই গুলির ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে  বলা হয়েছে, সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছে। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে।

অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তাঁর হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে আরেকটি রাইফেল ছিল।

স্থানীয় পুলিশ প্রধান প্রধান পিট অ্যারেডোন্ডো সংবাদ সম্মেলনে বলেন, রব এলিমেন্টারি স্কুলে দ্বিতীয়, তৃতীয়  চতুর্থ শ্রেণীর শিশুরা পড়ে। ধারণা করা হচ্ছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

এই হামলা ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়। ওই সময় যে গুলি চালিয়েছিলেন তাঁর বয়সও ছিল ১৮ বছর।

Link copied!