যুদ্ধ ধামাতে রাশিয়া ও ইউক্রেন সফরে অ্যান্তোনিও গুতারেস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২২, ০১:৫৪ পিএম

যুদ্ধ ধামাতে রাশিয়া ও ইউক্রেন সফরে অ্যান্তোনিও গুতারেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে মস্কো সফরের পর তিনি কিয়েভ যাবেন। শুক্রবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।

জাতিসংঘের দেয়া এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস দুইদিনের মস্কো সফরের পর বৃহস্পতিবার জেলানস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন। পুতিন মঙ্গলবার গুতেরেসের সাথে সাক্ষাত করবেন এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন। যুদ্ধ ধামাতে জাতিসংঘের প্রচেষ্টার অংশ হিসেবে গুতেরেস চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। মঙ্গলবার পাঠানো চিঠিতে গুতেরেস এ যুদ্ধের অবসানে দ্রুত সংলাপের আহ্বান জানান।

Link copied!