যুদ্ধ শেষ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন পুতিন: এরদোগান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২২, ১০:৪৭ পিএম

যুদ্ধ শেষ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন পুতিন: এরদোগান

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, তুরষ্কের প্রেসিডেন্ট জানিয়েছেন উজবেকিস্তানের সামারকান্দে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে তার। পুতিনের কথায় তিনি বুঝতে পেরেছেন ‘যত দ্রুত সম্ভব তত দ্রুত এ যুদ্ধ শেষ করতে চাচ্ছেন রুশ প্রেসিডেন্ট।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পিবিএসের সঙ্গে এরদোগান বলেছেন, সে আসলে আমাকে বুঝিয়েছে সে এটি (যুদ্ধ) যত দ্রুত সম্ভব শেষ করতে চায়। আমার ধারণা ছিল- যেগুলো ঠিকমতো চলছিল সেগুলো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে,  যুদ্ধ শেষ করতে রাশিয়ার কাছে ইউক্রেনের পক্ষ থেকে বেশ কয়েকটি শর্ত দাবি করা হয়েছে। এরমধ্যে মধ্যে অন্যতম প্রধান দাবি হলো- ইউক্রেন ছেড়ে রুশ সেনাদের চলে যেতে হবে। এছাড়া, ২০১৪ সালে ক্রিমিয়ারসহ যেসব অঞ্চল তারা দখল করেছিল সেগুলো ছেড়ে দিতে হবে রুশ বাহিনীকে। 

তবে ইউক্রেনের এসব শর্ত মানার ধারে কাছেও নেই পুতিন সরকার। তাই সহসাই যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে বিশ্লেষকেরা মনে করছেন।

Link copied!