রুশ হামলায় দোনেৎস্কে ৭০ ইউক্রেনীয় সৈন্য নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২২, ০২:২১ পিএম

রুশ হামলায় দোনেৎস্কে ৭০ ইউক্রেনীয় সৈন্য নিহত

দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) যোদ্ধাদের সাথে যুদ্ধে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর ৭০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। এ সময় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান সেনার অভিযানে ৭০টিরও বেশি হিমারস রকেট এবং দুটি লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে। 

বুধবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ।

ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘শত্রুর জনশক্তির ক্ষতির পরিমাণ ৭০ জনের বেশি।’

এ ছাড়া ডিপিআর মিলিশিয়া বাহিনী রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দুটি ইউক্রেনীয় টি-৭২বি ও টি-৬৪বিভি ট্যাংক, পাঁচটি সাঁজোয়াযান এবং মোটরসাইকেল ধ্বংস করেছে বলে প্রেস অফিস জানিয়েছে। 

জেনারেল ইগর বলেন, ক্র্যাসনি লিমনের দিকে, রাশিয়ান সেনারা তাদের আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে রুশ বাহিনী আরও শক্ত অবস্থানে আছে।

Link copied!