ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যে রাশিয়ার চালানো হামলায় ফ্রান্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলায় প্রাণ হারানো ফ্রান্সের ওই সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ (৩২)। তিনি ফরাসি নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ফ্রেডেরিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন তিনি।
ফরাসি সাংবাদিক ফ্রেডেরিকের নিহতের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।