শাহবাজকে অভিনন্দন জানালেন মোদি-এরদোগান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২২, ০১:১৬ পিএম

শাহবাজকে অভিনন্দন জানালেন মোদি-এরদোগান

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার টেলিফোন করে শাহবাজকে এরদোগান অভিনন্দন জানান। এদিকে, টুইটারের এক বার্তায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।

এরদোগান বলেন, “আমি দৃঢ় বিশ্বাস করি যে, আপনার নেতৃত্বে পাকিস্তান ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। কেননা  আমরা একে অপরের বিশ্বস্ত ভাই।”

টুইটারে মোদি লিখেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য মিয়াঁ মোহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ভারত। যাতে আমরা উন্নয়ন নজর দিয়ে জনগণের কাজ করতে পারি।”

সূত্র: জিও নিউজ ও আনন্দবাজার

Link copied!