শিগগিরই নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করবে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২২, ০৩:২৬ পিএম

শিগগিরই নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করবে পাকিস্তান

পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম আগামী মঙ্গল কিংবা বুধবার ঘোষণা করা হবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এ কথা জানিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

তিনি বলেন, নতুন সেনাপ্রধান নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন প্রধানমন্ত্রী শেহবাজ। দু’একদিনের মধ্যেই কাগজপত্রের কাজ শেষ হবে।

এদিকে, এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগের প্রক্রিয়া আগামী সোমবার শুরু হবে। অনুষ্ঠানে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এই নেতা বলেন, সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা ২৯ নভেম্বর সম্পন্ন হবে।

আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সেনাপ্রধানের নাম ঘোষণার দিন লংমার্চ বড় ধরনের ধাক্কা খাবে।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর অবসরে যাবেন পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

Link copied!