জুলাই ১০, ২০২২, ০৫:২৫ পিএম
জনগণের প্রচণ্ড বিক্ষোভের মুখে আসছে বুধবার পদত্যাগ করতে যাওয়া শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাড়ি থেকে কয়েক মিলিয়ন শ্রীলংকান রুপি উদ্ধারের দাবি করেছে বিক্ষোভকারীরা।
শ্রীলংকার স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিররকে উদ্ধৃত করে রবিবার ভারতীয় গণমাধ্যমমে টাইমস অব ইন্ডিয়ার এ সংবাদ প্রচার করেছে টাইমস অব ইন্ডিয়া।
ডেইলি মিরর জানায়, প্রেসেডেন্ট বাসভবন থেকে উদ্ধার করা অর্থ শ্রীলংকার নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করেছে বিক্ষোভকারীরা।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে ভুগতে থাকা শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করে। দেশটির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গতকাল শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে ঢুকে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কাছ থেকে বাঁচাতে প্রেসিডেন্টকে অন্যত্র সরিয়ে নেয় নিরাপত্তা রক্ষীরা।
মিরর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা একটি ভবনের ভেতরে বসে অর্থ গণনা করছেন। বিক্ষোভকারীদরে দাবি, প্রেসিডেন্টের বাসভবন থেকেই এই অর্থ উদ্ধার করা হয়েছে।
এদিকে শ্রীলংকার পর্যটন ও ভূমিমন্ত্রী হারিন ফার্নান্দো এবং শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মানুশা নানায়াক্কারা নিজেদের মন্ত্রীত্বের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।।
অপরদিকে, শ্রীলংকার সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল শভেন্দ্র সিলভা দেশে শান্তি বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অর্থনৈকি সঙ্কট চরম আকার ধারণ করায় বিক্ষোভকারীরা শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সেখানে আগুন দেয় বলে জানা গেছে।
মিরর জানায়, বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।