সেপ্টেম্বর ৩, ২০২২, ১১:৩৫ এএম
ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেশটির সেনাবাহিনীর বিরোধ চলছে বলে জানিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
বৃহস্পতিবার সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বেলারুশের প্রেসিডেন্ট অংশ নিয়ে এ তথ্য জানান। রুশ বার্তা সংস্থা তাস’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই লাইভ অনষ্ঠানে বেলারুশ প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেনে সেনাবাহিনী এবং দেশটির প্রেসিডেন্টের মধ্যে একটি সংঘাত চলছে এবং অদূর ভবিষ্যতে এটি চরম আকার ধারণ করতে পারে।”
প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর মধ্যে একটি সংঘাত চলছে উল্লেখ করে লুকাশেঙ্কো আরও বলেন, “শুধুমাত্র সামরিক কর্মীরাই সাহসের সঙ্গে বলতে পারেন, আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে অন্যথায় ইউক্রেনকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হবে।”
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘনিষ্ট সহযোগি বলেন, “ইউক্রেনে সবকিছু নির্ভর করে ‘প্রেসিডেন্টের ওপর নয়, সামরিক বাহিনীর ওপর। তারা (সামরিক) সেখানে নিহত হচ্ছে। তারা জয়ের কোনো সম্ভাবনা দেখছে না “
লাইভ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “ ইউক্রেনের পশ্চিম দিকে তাকান, সেসব এলাকা ইতোমধ্যে তাদের নাগালের বাইরে চলে গেছে।” সৃষ্ট এই সংঘাত খুব দ্রুত সময়ের মধ্যে চরমে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পরিকল্পনাকারীদের ব্রিটেনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রোগভ।