১০ ডাউনিং স্ট্রিটে উঠলেন ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ১১:২২ এএম

১০ ডাউনিং স্ট্রিটে উঠলেন ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী

রানী দ্বিতীয় এলিজাবেথ তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ দেয়ার পরই তিনি ১০ ডাউনিং স্ট্রিটে উঠেছেন। এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজিয়েছেন। এতে আছেন তার ঘনিষ্ঠ অনেকে। আবার বাদ পড়েছেন প্রভাবশালী অনেকেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

মঙ্গলবার প্রথমে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ করেন বরিস জনসন। রানী তা গ্রহণ করার পর জনসন বালমোরাল ক্যাসেল ত্যাগ করেন। এর কয়েক মিনিট পরে সেখানে প্রবেশ করেন লিজ ট্রাস। বালমোরাল ক্যাসেলের গ্রিন রুমে তাকে স্বাগত জানান রানী। সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা শোনা গেলেও, এদিন তাকে বেশ সুস্থ বলে মনে হয়েছে।

তিনি নিজে লিজ ট্রাসকে গ্রিনরুমে অভ্যর্থনা জানান এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে সরকার গঠনের অনুমতি দেন।

ট্রাসের মন্ত্রিসভায় রদবদল হয়েছে বেশ। সদ্যঘোষিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার অনেকে।

আরও পড়ুন:

যাঁদের নিয়ে গঠিত হলো ট্রাসের মন্ত্রিসভা

Link copied!