৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৩, ০৩:২৪ পিএম

৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। ভূ-কম্পনের সময় আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ভূ-কম্পনের ফলে সুনামি সতর্কতা থাকলেও তিন ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

ভূমিকম্পের পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অন্তত চারটি আফটারশক রিপোর্ট করা হয়েছে যেগুলো উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশেও অনুভূত হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক রিপোর্টে ভূমিকম্পের পর প্রধানত ভবনগুলোর হালকা থেকে মাঝারি ক্ষতির ইঙ্গিত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয়ভাবে ৭.৫ মাত্রার বলে পরিমাপ করা এই ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাত ২টা ৪৭ মিনিটে ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার (৮০.৭৮ মাইল) গভীরতায় আঘাত হানে। পরে ভোর ৫টা ৪৩ মিনিটে সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়।

Link copied!