‘স্ট্যাচু অব লিবার্টি’ ভেঙে ফেলতে বললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২২, ০২:৪৮ পিএম

‘স্ট্যাচু অব লিবার্টি’ ভেঙে ফেলতে বললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত স্বাধীনতার প্রতীক ‘স্ট্যাচু অব লিবার্টি’ ভেঙে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

তিনি বলেন, যদি গোপন নথি ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে আমেরিকার কাছে হস্তান্তর করা হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি দিয়ে কারাগারে হত্যা করা হয় তাহলে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত স্বাধীনতার প্রতীক ‘স্ট্যাচু অব লিবার্টি’ ভেঙে ফেলা উচিত।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন লোপেজ।

আগামী সপ্তাহে লোপেজ আমেরিকা সফরে যাবেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ওই বৈঠকে তিনি জুলিয়ান অ্যাসাঞ্জের প্রসঙ্গটি তুলবেন বলে জানান ম্যানুয়েল লোপেজ।

এদিকে, কয়েক বছর ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটেনের কারাগারে আটক রয়েছেন।

Link copied!