কুকুর পছন্দ নয়, বাড়িতে তাই নেকড়ে পোষেণ তরুণী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ১০:১২ এএম

কুকুর পছন্দ নয়, বাড়িতে তাই নেকড়ে পোষেণ তরুণী

শখ বা ভাললাগার কারণেই অনেকেই বাসায় কুকুর পোষেন, বিড়াল  পোষেন। আবার অনেকেই খরগোশ বা ইঁদুরও পুষে থাকেন। তবে নেকড়ে পুষেছেন-এমন বিরল ঘটনার জন্ম দিয়েছেন আলিদা ন্যাসিরোভা নামে এক রুশ তরুণী। পোষ মানিয়েছেন এক নেকড়েকে।

সংবাদমাধ্যমে আলিদা জানিয়েছেন, তাঁর কুকুর বিশেষ পছন্দ না। কিন্তু কোনও পোষ্যর শখ ছিল আগে থেকেই। তাই তিনি সিদ্ধান্ত নেন নেকড়ে পুষবেন। সেই মতো একটি কানাডিয়ান নেকড়ে ও আলাস্কান মালমুটের সংকর ছানা বাড়ি নিয়ে আসেন তিনি। বাড়িতে নেকড়েটিকে দেখে আলিদার বাবা-মা রীতিমত শিউরে উঠলেও মেয়ের জেদের কাছে নত হতে হয় তাদের। আলিদার বক্তব্য নেকড়ের চরিত্রই নাকি তাঁর নিজের চরিত্রের সঙ্গে মানানসই। সেই থেকে নেকড়ে ছানাটিকে বড় করেছেন তিনি। আদর করে নাম রেখেছেন কিরা।

আলিদার যত্নে বড় হয়ে ওঠা কিরা এখন সাধারণ কুকুরের থেকে অনেকটাই বড় । কিন্তু স্বভাবগত ভাবে নাকি খুবই শান্ত সে। খাওয়াদাওয়া নিয়েও নেই কোনও বায়না। মাছ, মাংস,সব্জি সবই খেয়ে নেয় সে। বাড়ির লোক আর অন্য কুকুর বেড়ালের সঙ্গে খেলতেও নাকি দারুণ পছন্দ করে কিরা।

নিজে নেকড়ে পুষলেও সবার কাছে আলিদার আবেদন, আপনাদের নেকড়ে পোষার দরকার নেই। এ বিষয়ে  আলিদার যুক্তি হলো, নেকড়ে পোষা সবার কাজ নয়, তাই কেউ নেকড়ে পুষতে চাইলে তাঁকে প্রথমেই নিষেধ করেন তিনি।

সূত্র: আনন্দবাজার

Link copied!