জামালপুরের লোকালয়ে মিললো ১০ ফুট লম্বা অজগর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২১, ০৪:৪৮ পিএম

জামালপুরের লোকালয়ে মিললো ১০ ফুট লম্বা অজগর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় লোকালয় থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের একটি সুপারিবাগান থেকে স্থানীয় লোকজন সাপটিকে উদ্ধার করে থানায় নেয়ার পর পুলিশ বনবিভাগের কাছে হস্তান্তর করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে খবর পেয়ে সাপটিকে যাতে কেউ মেরে না ফেলে তার জন্য ওই এলাকায় পুলিশ পাঠাই। তারা সাপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শেরপুর বনবিভাগকে খবর দিলে তাদের লোকজন সাপটি নিয়ে যায়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে উপজেলার তারতাপাড়া গ্রামে মোসলেম উদ্দিন নামে এক কৃষক তার সুপারি বাগানে জাল দিয়ে ঘেরা একটি বীজতলায় আটকা পড়া অবস্থায় সাপটিকে দেখতে পান। এ বিষয়টি তিনি মাদারগঞ্জ থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ এসে সাপটি থানায় নিয়ে আসে। পরে বন বিভাগ শেরপুর ইউনিটকে খবর দিলে তাদের লোকজনএসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

 

Link copied!