জালে মাছের বদলে ধরা পড়লো কুমির!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২২, ০১:৪২ পিএম

জালে মাছের বদলে ধরা পড়লো কুমির!

পদ্মা নদীতে জেলের জালে মাছের পরিবর্তে ঘড়িয়াল প্রজাতির একটি কুমির ধরা পড়ার ঘটনা ঘটেছে। ভেড়ামারার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট এলাকায় সজল নামে এক জেলের মাছধরা জালে ওই কুমিরটি ধরা পড়ে।

গতকাল শুক্রবার রাতে পরে কুমিরটি নদীতে অবমুক্ত করা হয়। ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় জেলেরা পদ্মা নদীতে মাছ মারার জন্য নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পরেই জালের মধ্যে কুমির দেখতে পায়। পরে জেলেরা কুমিরটিকে কৌশলে নৌকার ওপর তোলেন।

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সজল নামে এক জেলের জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা সংবাদ দিলে সেটি রাত সাড়ে ৮টার দিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।’
 
ঘড়িয়াল প্রজাতির কুমির মূলত মিঠা পানিতেই বসবাস করে উল্লেখ করে ভেড়ামারা উপজেলার এই বন কর্মকর্তা আরও বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুমিরটিকে নদীতে অবমুক্ত করা হয়েছে।’

Link copied!