ডাকযোগে ৬৫ নারীকে পাঠানো হলো ব্যবহৃত কনডম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৩, ০২:৩৫ পিএম

ডাকযোগে ৬৫ নারীকে পাঠানো হলো ব্যবহৃত কনডম

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অন্তত ৬৫ নারীর ঠিকানায় ডাকযোগে ব্যবহৃত জন্মনিরোধক (কনডম) পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার পুলিশ তদন্ত শুরু করেছে।

বিবিসির বরাত দিয়ে প্রথম আলোর অনলাইন সংবাদে বলা হয়েছে, ব্যবহৃত কনডম পাওয়া নারীরা সবাই দক্ষিণ-পূর্ব ও পূর্ব মেলবোর্নের বাসিন্দা।

মেলবোর্নের হেরাল্ড সান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীদের ধারণা, তাঁদের ঠিকানা স্কুলের পুরোনো স্মারক থেকে কেউ সংগ্রহ করে থাকতে পারেন।

পুলিশের বিশ্বাস, অধিকাংশ নারীই একাধিক চিঠি পেয়েছেন। যার সব কটিতে ব্যবহৃত কনডম সংযুক্ত করা ছিল।

এ ঘটনা নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে যে কাউকে তথ্য দিয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে পুলিশ। আজ বুধবার পুলিশের এই মামলার বিস্তারিত তথ্য জানানোর কথা।

পুলিশ জানিয়েছে, গত মার্চে প্রথম একজন নারী এই অভিযোগ জানিয়েছিলেন। আর সর্বশেষ গত সোমবার এমন অভিযোগ পাওয়া গেছে।

Link copied!