ভালোবাসা বাড়াতে স্বামীকে কুকুর বানিয়ে শহর ঘোরালেন স্ত্রী!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২১, ১০:২৭ পিএম

ভালোবাসা বাড়াতে স্বামীকে কুকুর বানিয়ে শহর ঘোরালেন স্ত্রী!

স্বামীর মুখে লাগানো দেখতে কুকুরের মতো সাদাকালো মুখোশ। গলায় বাঁধা বেল্ট।ওই বেল্ট ধরে আছেন তার স্ত্রী। আর বেল্ট বাধা অবস্থায় স্ত্রীর পেছনে পেছনে যাচ্ছেন স্বামী। কখনবা ব্যস্ত সড়কে চারপায়ে কুকুরের মত হাঁটছেন। আবার রেস্তোয়ায় স্ত্রী খাচ্ছেন, আর তার পাশে প্রভুভক্তের মত কুকুরের আসনে বসে ওই খাবারের দৃশ্য দেখছেন।

হ্যা, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। প্রেম-ভাবলবাসা বাড়াতে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের এক নারী তার স্বামীকে কুকুর বানিয়ে শহর ঘুরিয়েছেন।

নিজেদের মধ্যে প্রেম ভালবাসা বাড়ানোর জন্য স্বামী ও স্ত্রী অনেক কিছুই করে থাকে।স্ত্রীর নামে চাঁদে জমি কিনে দেওয়া, সমুদ্রের তলদেশে হানিমুন উদযাপন আরও কত কি? তবে প্রেম ভালবাসা বাড়ানোর নতুন একটি পথ খুঁজে পেয়েছেন ব্রাজিলের লুয়ানা কাজাকি নামে এক নারী।

কুকুর সাজিয়ে স্বামীকে পুরো শহর ঘুরিয়েছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন শপিংমল ও রেস্তোরাঁয়। এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন মতে, ওই নারীর নাম লুয়ানা কাজাকি। তার স্বামী আর্থার ও উরসো। ব্রাজিলের রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় ওই নারী এবং তার স্বামীকে দেখা যায় ছবি তুলতে। কুকুরের মতো অঙ্গভঙ্গি করতে।

রেলস্টেশনে গলায় বেল্ট ও কুকুরের মুখোশ পরা স্বামী চার হাত-পায়ে হাঁটার ভঙ্গিতে চলছেন। স্ত্রী তার গলায় হাত বুলিয়ে দিচ্ছেন। তবে মুখোশ পরা স্বামীর চেহারা বাইরের লোক দেখতে পায়নি। সেখানে তারা দাঁড়িয়েও পোজ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা কয়েকটি ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁর টেবিলে বসে আসেন ওই তরুণী। টেবিলের পাশে তার স্বামী মুখোশ পরে কুকুরের ভঙ্গীতে বসে আছেন। এ সময় স্ত্রী একের পর এক খাবার খাচ্ছেন।

ওই দৃশ্য ভিডিও করে অনেকেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

তবে কে কি বললো তাতে কিছু যায় আসে লুয়ানার। এ বিষয়ে তার সোজা সাপ্টা জবাব, তারা নিজেদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়াতেই এই কাজ করেছেন।

ওই তরুণী আরও বলেন, মানুষ কী মনে করবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি কোনো অপরাধ করিনি। কাউকে বিরক্ত করিনি। ফলে কারও সমস্যা হওয়ার কথা না।

Link copied!