মানুষের ৫০০ দাঁত দিয়ে তৈরি পুতিনের প্রতিকৃতি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২১, ০৪:৩৯ পিএম

মানুষের ৫০০ দাঁত দিয়ে তৈরি পুতিনের প্রতিকৃতি

রং-তুলি, মাটি,পাথর,মোম বা লোহা দিয়ে নয়; এবার মানুষের দাঁত দিয়ে রুশ পেড্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যরকম একটি প্রতিকৃতি তৈরি করো হয়েছে। প্রতিকৃতিটি তৈরি করেছেন রাশিয়ান শিল্পী এভজেনিয়া স্কোভার্ট। প্রায় ৫০০টি মানুষের দাঁত দিয়ে তিনি এই চিত্রকর্মটি তৈরি করেন।

সম্প্রতি এক বক্তব্যে ‘রাশিয়ার শত্রুদের দাঁত ভেঙ্গে দেওয়ার হুমকি’ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় বিদেশি কোনো আক্রমণকারী যদি রাশিয়া থেকে কোনো কিছু কেড়ে নিতে চায় তবে তার দাঁত ভেঙে দেয়ার কথা বলেন তিনি।

এ ঘটনায় অনুপ্রাণিত হয়েই অন্যরকম প্রতিকৃতিটি তৈরির চিন্তা মাথায় আসে রাশিয়ান তরুণী এভজেনিয়া স্কোভার্টের। এজন্য দন্ত-চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় দাঁত সংগ্রহ করেন তিনি।

মানুষের প্রায় পাঁচশ’ দাঁত ব্যবহার করে প্রতিকৃতিটি গড়ে তোলা হয়। তবে কিছুক্ষণ পরই শিল্পকর্মটি নষ্ট করে ফেলা হয়।

স্কোভার্ট বলেন, আমি মনে করি পৃথিবীতে সবই ক্ষণস্থায়ী। আর এ চিন্তা থেকেই আমি পোট্রেইটটিকেও স্থায়ী করার কোনো চেষ্টা করিনি। এটাই আমার করা শিল্পের বৈশিষ্ট্য।

ওপেনসি নামক প্লাটফর্মে অবিনিময়যোগ্য নিদর্শন হিসেবে নিলামে তোলা হয়েছে এ ছবি। মূল্য ধরা হয়েছে আড়াই হাজার ডলার। প্রাপ্ত অর্থের অর্ধেক সাইবেরিয়ান দাতব্য ফান্ডে দান করা হবে বলে জানিয়েছেন এ শিল্পী।

এই শিল্পী বলেন, একজন দেশপ্রেমিক হিসেবে পুতিনের কথায় আমার সমর্থন রয়েছে। কিন্তু আমার মনে হয় বিদেশি শক্তি নয় বরং স্থানীয় নেতাকর্মীরাই দেশের বেশি ক্ষতি করছে।

 

 

Link copied!