স্ত্রীকে বিয়ের উপহারে গাধা দিলেন বর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ১১:৫৬ পিএম

স্ত্রীকে বিয়ের উপহারে গাধা দিলেন বর

স্ত্রীকে বিয়ের উপহারে গাধা দিলেন বর পাকিস্তানি যুবক আজলান শাহ তাঁর বিয়েতে নববধূকে গাধা উপহার দিয়েছেন। পেশায় ইউটিউবার আজলান গাধা উপহার দেয়া প্রসঙ্গে বলেন, তাঁর স্ত্রী গাধা পছন্দ করেন। তাছাড়া এটি খুব পরিশ্রমী প্রাণীও বটে। তাই স্ত্রীর পছন্দের কথা ভেবেই বিয়েতে তাঁকে একটি গাধার শাবক উপহার দিয়েছেন। উপহার হিসেবে এমন পোষ্য পেয়ে খুশি আজলানের স্ত্রীও। তিনিও সাদরে গ্রহণ করেছেন উপহারটি। আজলান আরও বলেন, তিনি কৈশোর থেকেই পশু প্রেমী। তাঁর বাবা-মা ছোটবেলায় পশুদের ভালোবাসতে শিখিয়েছেন বলে জানান তিনি। সন্তানদের ছোটবেলা থেকেই পশুদের ভালোবাসা শেখাতে পিতা-মাতাদের পরামর্শও দিয়েছেন আজলান৷ সূত্র: ডেইলি পাকিস্তান

Link copied!