২৩ বছর বয়সে ১১ সন্তানের মা, ইচ্ছা ১০৫ সন্তানের!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০২:৩০ পিএম

২৩ বছর বয়সে ১১ সন্তানের মা, ইচ্ছা ১০৫ সন্তানের!

ক্রিস্টিনা নামের এক তরুণী মাত্র ২৩ বছর বয়সেই ১১ সন্তানের মা হয়েছেন। শিশুর প্রতি ভালোলাগা আর ভালোবাসা থেকে ওই তরুণীর প্রত্যাশা, একশ পাঁচজন সন্তানের মা হবেন তিনি।

জানা গেছে, জর্জিয়ার স্থায়ী বাসিন্দা ওই তরুণীর পুরো নাম ক্রিস্টিনা উজটার্ক। তার স্বামীর গালিপ উজটার্ক। আর্থিকভাবে স্বচ্ছল এই দম্পতির বিলাসবহুল একটি হোটেল রয়েছে। ক্রিস্টিনার স্বামীও বাচ্চা খুব ভালোবাসেন। তাই তারা দু’জনেই চান, তাদের সংসার বহু সন্তানে ভরে থাক।

জর্জিয়ায় গর্ভ ভাড়া বেআইনি নয়। ক্রিস্টিনার ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে। তাদের মধ্যে শুধু একটি সন্তান ক্রিস্টিনার গর্ভে বেড়ে উঠেছে। ক্রিস্টিনা জানান, ছয় বছর আগে একজন কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সেই সন্তানের নাম ভিকা। ভিকার পর তাদের সব সন্তান অন্য নারীর গর্ভে বেড়ে উঠেছে। ১০ সন্তানের জন্য মোট ৮০ হাজার ইউরো খরচ হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার

 

 

Link copied!