৫৮ বছর পর বই ফেরত দিলেন গ্রন্থাগারে, গুনতে হলো না বিশাল অংকের জরিমানাও

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৩, ০৩:৩৮ পিএম

৫৮ বছর পর বই ফেরত দিলেন গ্রন্থাগারে, গুনতে হলো না বিশাল অংকের জরিমানাও

গ্রন্থাগার থেকে বই নেওয়ার পরই ঘটলো দুর্ঘটনা। এরপর আর বই জমা দেওয়া হয়নি। অবশেষে ৫৮ বছর পর গ্রন্থাগারে বই ফেরত দিতে আসলেন পেনশনভোগী সেই ব্যক্তি। ততদিনে অবশ্য জরিমানার পরিমাণ দাঁড়িয়েছিল ৪২ পাউন্ড বা ৫৫ লাখ টাকা। কিন্তু সেই টাকা মওকুফ করলেন কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডে।

দ্য ডেউলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বয়সে ডেভিড হিকম্যান নামে এক যুবক গ্রন্থাগার থেকে একটি বই ধার নিয়েছিলেন। ১৯৬৪ সালের কথা। বই নিয়ে যাওয়ার সময় ওয়েস্ট মিডল্যান্ডের ডুডলিতে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হন তিনি। এরপর সেই বই ফেরত দিতে ভুলে যান ডেভিড। তিনি লন্ডনে চলে যান। এখন তাঁর বয়স ৭৬ বছর।

এ ঘটনার ৫৮ বছর পর তিনি গ্রন্থাগারে বই ফেরত দিতে আসেন। গ্রন্থাগার কর্তৃপক্ষ ডেভিডের কাছে এই দুর্ঘটনার কথা জানার পর জরিমানা মওকুফ করেছেন।

গ্রন্থাগারিক শ্যারন হোয়াইটহাউস বলেছেন, ‘বইটি ফেরত পেয়ে এবং এর পিছনের গল্প শুনে রোমাঞ্চিত। আমরা এটি কান্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করতে চাইছি।’

Link copied!