‘অনৈতিক’ সম্পর্কের সময় স্বামীর মৃত্যু, কবরের ওপর স্ত্রী লিখলেন ‘লম্পট’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৮:৪১ এএম

‘অনৈতিক’ সম্পর্কের সময় স্বামীর মৃত্যু, কবরের ওপর স্ত্রী লিখলেন ‘লম্পট’

ঘটনাটি কিছুটা ব্যতিক্রম এবং তবে সাড়া জাগানো। এ ঘটনা আমাদের দেশের নয়, কানাডার। দেশটির এক নাগরিক তার কর্মস্থলের এক নারী সহকর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ ছিলেন। ওই নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকালে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার এই কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেননি তার স্ত্রী।  মৃত স্বামীর কবরের গায়ে খোদাই করে ‘অ্যাডাল্টার’ বা ‘লম্পট’ লিখে দিয়েছেন তিনি।

ঘটনাটি সামনে আসে যখন ওই নারীর ছেলে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করেন।

তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তার মায়ের এই কর্মকাণ্ড সমর্থন করে তিনি ঠিক কাজ করেছেন কিনা। এর উত্তরে অবশ্য কয়েকভাগে বিভক্ত হয়ে যায় নেট দুনিয়া। অনেকেই এই কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। আবার অনেকেই বলেছেন, যাই ঘটে থাকুক, মৃত মানুষকে অসম্মান করা কোনোভাবেই উচিত নয়। আবার অনেকেই ওই ব্যক্তির এমন কাজ সমর্থন করেননি, তবে তারা কবরের ফলকে এমন লেখাকেও উচিত মনে করছেন না।

ওই নারীর ছেলে জানান, দীর্ঘদিন ধরে তার মা-বাবার সম্পর্ক ছিল তিক্ততায় পূর্ণ। তার বাবা অনেক আগেই তাদের ছেড়ে অন্য নারীর সঙ্গে বসবাস করছিলেন, কিন্তু তার মাকে ডিভোর্স দেননি। তার বাবার এই আচরণ তার মাকে প্রচণ্ড মানসিক কষ্ট দিয়েছে। স্বামীর বিশ্বাসঘাতকতা তিনি মানতে পারেননি। তার স্বামী মারা যাওয়ার পর কবরের নামফলকে ওই নারী লেখেন, ‘ইন লাভিং মেমোরি অব জন ডো, সন, হাজব্যান্ড, ফাদার অ্যান্ড অ্যাডাল্টেরার।’

Link copied!